মূল্যহীন আত্মহত্যা
প্রিয় পাঠক পাঠিকা, আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের দুটি অণুগল্প ও কবিতা। পড়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগল।
১)
মূল্যহীন
সুচন্দ্রা চক্রবর্তী
— 'তুই যা রোগা ভাই, রাস্তায় সাবধানে চলিস, কেউ ফুঁ দিলেই তো উড়ে যাবি!'
— 'তোর যা গায়ের রঙ, অন্ধকারে তো তোকে দেখাই যাবে না!'
— 'বাব্বা,যা মোটা তুই, মেঝেতে বসলে তো মাটি ফেটে যাবে রে!'
— 'মেয়ে হয়ে নিজেকে সামলে না চললে ছেলেদের আর কি দোষ?'
— 'পুরুষমানুষ হয়ে বৌয়ের কথা শুনে চলিস, স্ত্রৈণ কোথাকার!'
— 'শাশুড়ি তুমি, বাড়ির বৌকে অত আস্কারা দিও না, মাথায় উঠে নাচবে তো!'
— 'আরে শ্বশুর শ্বাশুড়ি ওরা, মা বাবা তো না, ওদের অত যত্ন আত্তি করতে যাস না তো, যত্তসব!'
যদি কথাগুলো কখনো কাউকে বলে থাকেন আপনি, তবে যতই ডিগ্রির কাগজ থাকুক আপনার কাছে, ওগুলো মূল্যহীন। মানুষই হতে পারেনি যে, ডিগ্রি বাড়িয়ে লাভ কি তার?
২)
আত্মহত্যা
সুচন্দ্রা চক্রবর্তী
– 'বিতান, তুই নাকি শুনলাম আত্মহত্যা করতে যাচ্ছিস?'
— 'কি? আত্মহত্যা? আমি? পাগল নাকি তুই! কিসের অভাব আছে আমার যে আত্মহত্যা করতে যাব?বাড়ি, গাড়ি, সুন্দরী বৌ, কি নেই আমার?'
— 'শুনলাম তোর বাড়ির বাগানের আমগাছটা নাকি কেটে দিচ্ছিস!'
— 'তা না কেটে উপায় কি বল্! বাগানের মাঝখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে, কেমন বিতিকিচ্ছিরি দেখতে লাগে । তাছাড়াও ওটা কোনো কাজেরও না,তাই কাটছি! বাই দ্যা ওয়ে, আমার সুইসাইডের ভুয়ো খবরটা কে ছড়াল!'
— 'তুই নিজেই দিলি খবরটা। গাছ কাটা যে আত্মহত্যারই সমতুল্য সেটা তুই ভুলে গেলেও আমি যে ভুলিনি এখনো।'
2 মন্তব্যসমূহ
1) fact. Khub bhalo likhechen
উত্তরমুছুন2) khub bhalo laglo lekhata
দারুন 💐💐💐💐
উত্তরমুছুন