Advertisement

মরার উপায়

মরার উপায়
সুচন্দ্রা চক্রবর্তী


— 'ধুস এই বেকার জীবন আর রাখতে ইচ্ছা হয় না মাঝে মাঝে। মনে হয় মরে যাই।'

— 'হ্যাঁ তো যা না।'

— 'বাট কিভাবে মরব সেটাই বুঝতে পারছি না।'

— 'সিম্পল, গলায় দড়ি দে!'

— 'ও বাবা, ও আমি পারব না, আমার এমনিতেই শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে, গলায় দড়ি দিলে আমার দম বন্ধ হয়ে যাবে, ও পারব না!'



— 'তাহলে আগুনে পুড়ে মর।'

— 'ও বাবা, ওটা পারব না। গায়ে ফোস্কা পড়ে যাবে, উফ সে বার রান্না করতে গিয়ে যা ফোস্কা পড়েছিল হাতে, এখনও ভুলিনি, পারবনা, ও পারবনা। অন্য উপায় বল।'

— 'তাহলে দশটা স্লিপিং পিল গেল জল দিয়ে।'

_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________

— 'না না, ও বাবা, আমি ট্যাবলেট খেতে ভীষণ ভয় পাই, জ্বর হলে মা একটা ট্যাবলেটই জোর করে মুখ টিপে ধরে খাওয়াতে হিমশিম খেয়ে যায়, আমি আবার খাব দশটা ট্যাবলেট! ভাগ!'

— 'তাহলে হাতের শিরা কাট।'

— 'ও মা গো, কষ্ট হবে না আমার?'

— 'বাহ মরবি, অথচ কষ্ট পাবি না! কষ্ট না করলে যেমন কেষ্ট মেলে না, তেমনি কষ্ট না করলে মৃত্যুও মেলে না।'


— 'ধুর তোর সাথে কথা বলাই বেকার!'

— 'হুম রোজ এই মরে যাব মরে যাব বলে ইমোশনাল ব্ল্যাকমেল আবার যদি করতে আসিস...'

— 'না না, তুই ক্ষ্যামা দে, আর বলব না।'

— 'হুম, এইজন্যই বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। রোজ বলি, মরে যাব মরে যাব বলে ভাঁটাস না, সেই বলবে। এবার যদি আর একদিন বলতে আসিস আমিই ঘুমের ওষুধ মুখে ঠুসে দেব।'

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ