Advertisement

লেখাগুলি

লেখাগুলি

১)

শুধু বয়ফ্রেন্ড নয়
সুচন্দ্রা চক্রবর্তী

— 'কিরে কাঁকন, শুনলাম সামনেই মাসেই বিয়ে করছিস। তা, তোর বয়ফ্রেন্ডটি কেমন রে?'

_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________

— 'গুঞ্জাদি, ও বয়ফ্রেন্ড নয় গো আমার। যে মানুষটি জীবনের প্রতিটি পদক্ষেপে আমার সামনের দিনগুলি যাতে মসৃণ হয় সেই চেষ্টা করে গেছে আপ্রাণ, আমার কষ্টে কাটিয়েছে অসংখ্য ঘুমহীন রাত ভেজা চোখে, আমি না খেলে যার গলা দিয়ে খাবার নামেনা আজ পর্যন্ত, ভগবানের কাছে সবসময় যে প্রার্থনা করে যাতে আমি ভালো থাকি, আমার সামান্য অযত্ন দেখলে যে কষ্ট পায়, বলে 'নিজের এতটা অযত্ন কেন করিস? সারাজীবন তো অন্যের কথা ভাবতে গিয়ে নিজের জন্য কখনো ভাবিসনি,এ বার একটু নিজের কথা ভাব,নিজেকে ভালোবাসতে শেখ এবার!' সেই মানুষটিকে শুধু বয়ফ্রেন্ড যে বলতে পারব না আমি গুঞ্জাদি। সে যে আমার সবটুকু, আমার সব কষ্টের একমাত্র ওষুধ।'

_________________________

Subscribe my YouTube channel : Suchandra's Gaming

_________________________

২)

কিছু কথা
সুচন্দ্রা চক্রবর্তী

কিছু মানুষ আছে, তারা মিছরির ছুরির মতো হাসতে হাসতে অপমান করে, তাচ্ছিল্য করে। আপনার কোনো সাফল্যে তারা সামান্য কংগ্র‍্যাচুলেট টুকুও করবে না, কিন্তু সামান্য খুঁত খুঁজে পেলে সেটা নিয়ে ইয়ার্কির সুরে কথার হুল ফোটাতেও ছাড়বে না। আপনার ব্যর্থতা, কষ্টের জায়গাগুলো নিয়ে তারা সবার সামনেই হাসবে, ইয়ার্কি করবে আপনার প্যাশন নিয়েও। আর আপনি যেই সামান্য প্রতিবাদটুকু করবেন, অমনি তারা বলবে, 'তুই তো মজাও নিতে পারিস না!' কোন্ টা মজা আর কোন্ টা মিষ্টিসুরে অপমান সেটা আপনি বোঝেন না বলেই মনে করে এই ধরণের নিজেদের সর্বজ্ঞানী ভাবা মানুষেরা। এইসব মানুষদের দেখলে মনে হয়, এদের সহবত শিক্ষার ক্লাসে ভর্তি করে দেওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ