ভেবে দেখেছিলে?
সুচন্দ্রা চক্রবর্তী
যে রূপের ছটায় চোখ ঝলসায়,
সে রূপের অধিকারীর সাথে ছবি তুলে বাঁধানো যায়,
যার সরল মনের আলোয় ধুয়েমুছে যায় সব শোক,
তার বুকে অনায়াসে মাথা রাখা যায় ক্লান্তির দিনে,
যে বিপদের দিনে নিজেকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে,
তার উষ্ণ হাতটা বারবার চেপে ধরতে ইচ্ছা হয়,
যে অন্যায়ের সাথে আপোষ না করার জন্য বদনাম কুড়োয় কেবল,
তার ছায়ায় লুকোতে ইচ্ছা হয় বারবার,
যে নিজের শখ ভুলেছে তোমার হাসিমুখখানি দেখবে বলে,
তার কাছেই তো অন্যায় আবদার করা যায় বারবার,
নিজের সম্পদ ঢেলেছে তোমার সুখের সিন্দুকে যে,
তার পাশে চলতেই ভালোলাগে,
রূপ-সারল্য-সাহস-জেদ-চাহিদা-অর্থ সব বিকিয়েছে সে তোমার জন্য,
বিনিময়ে তুমি কি দিয়েছ তাকে,
ভেবে দেখেছিলে কি?
Subscribe my YouTube channel: Suchandra's Gaming
3 মন্তব্যসমূহ
খুব সুন্দর লাগলো ❤️❤️❤️❤️
উত্তরমুছুন💕💕💕🤗🤗🤗
মুছুনদারুন লাগলো
উত্তরমুছুন