শিশু
সুচন্দ্রা চক্রবর্তী
'শিশু' শব্দটা বয়সের গন্ডিতে বাঁধা যায়নি কোনোদিন,
আর ভবিষ্যতেও যাবেনা কখনো,
অল্পবয়সী মানুষও অনেক ক্ষেত্রে এমন আচরণ করে,
যে 'বয়স অল্প' বলে তাদের ক্ষমা করে দেওয়া গেলেও স্নেহটা আর আসেনা মন থেকে তাদের প্রতি,
তাদের আগলে রাখলে গেলে সে আদরের মূল্য তারা দিতে পারেনা,
উল্টে ছোবল মারে,অথচ দূরে সরে গেলেও দোষারোপ করতে ছাড়ে না,
_________________________
একটি সনির্বন্ধ অনুরোধ : পড়ুন
_________________________
আবার তথাকথিত প্রাপ্তবয়স্ক মানুষও কত সহজ সরলভাবে মিলেমিশে একাত্ম হয়ে যায় মনের সাথে,
দিনশেষে একটা স্নেহের কোল খোঁজে মনের সবটুকু ওঠাপড়া শেয়ার করবে বলে,
এই মানুষগুলোকে আগলে রাখলে প্রতিদানে আরও অনেকটা ভালোবাসা-আদর ফিরিয়ে দেয়,
বুক দিয়ে আগলে রাখে সেই মানুষকে,যে সবটুকু দিয়ে ভালোবাসে তাকে,
অপ্রাপ্তবয়স্ক, অল্পবয়সী জটিল স্বার্থপর মানুষদের থেকে সহজ সরল স্নেহের কাঙাল প্রাপ্তবয়স্ক মানুষকেই তাই আমি শিশু বলে মানি,
বয়সে বড়ো হলেও স্নেহের আঁচলে আগলে রাখতে ইচ্ছে হয় সেই শিশুমনের মানুষকে।
1 মন্তব্যসমূহ
Just Asadharon lekha
উত্তরমুছুন