Advertisement

হাস্যকৌতুক অণুগল্প ও কবিতা

হাস্যকৌতুক অণুগল্প ও কবিতা

প্রিয় পাঠক পাঠিকা,আপনাদের জন্য রইল তিনটি হাস্যকৌতুক অণুগল্প ও কবিতা।

১)


জল
সুচন্দ্রা চক্রবর্তী
 
— 'কি রে শিবু, ওরকম মনমরা হয়ে বসে আছিস কেন? হয়েছেটা কি?'
— 'আর বলিস না পচা, আমার ব্রেকাপ হয়ে গেছে!'
— 'সে কি রে! কেন?'
— 'আর বলিস না, কাল টিয়া আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল, এমন সময় ওর কপালে দু ফোঁটা উষ্ণ নোনতা জল পড়ল! আর তারপরেই...'
— 'সে কি রে! তোর চোখের জল পড়ল ওর কপালে, আর ও তোর চোখ মুছিয়ে না দিয়ে, দুঃখের সময় তোকে বুকে টেনে না নিয়ে, তোকে ছেড়ে চলে গেল! কি নিষ্ঠুর মেয়ে রে!'
— 'আগে পুরো কথাটা তো শোন পচা, তারপর বলবি। যে দু ফোঁটা জল ওর কপালে পড়েছিল,ওই জল চোখের নয়, নাকের!'


২)


Auto correct
সুচন্দ্রা চক্রবর্তী 

মেয়েটির ভীষণ মনখারাপ, চুপচাপ বসে আছে নিজের ঘরে দরজা বন্ধ করে। আর হবে না ই বা কেন?কলেজের যে সিনিয়র দাদার ওপর সে ক্রাশ খেয়েছিল, সেই দাদা তাকে ব্লক করে দিয়েছে।
আসলে সেই সিনিয়র দাদাটি একদিন স্ট্যাটাস দিয়েছিল, যে 'স্বপ্ন তো দেখি অনেক বড়ো, পূরণ কি হবে আদৌ এসব স্বপ্ন?' মেয়েটি সেই স্ট্যাটাসে রিপ্লাই করেছিল ইংরেজি হরফে 'তোমার সব স্বপ্ন পূরণ হবে একদিন, তুমি শুধু লড়ে যাও!'
আর এই রিপ্লাই দেখেই সিনিয়র দাদা ব্লক করেছে মেয়েটিকে। আসলে auto correct-এর দৌলতে lore jao কথাটি more jao হয়ে গেছিল ভুলবশত!


৩)


ইনবক্সের গোপনকথা
সুচন্দ্রা চক্রবর্তী 

ইনবক্সে কতই আসে যায় হাই হ্যালো,
রিপ্লাই না পেলে অন্য ইনবক্স হানা দিই চলো,
দেড়মাস পরও রিপ্লাই না পেলে গাও, 'দুয়াওমে ইয়াদ রাখনা',
বলছি অনেক তো হল বেগার খাটুনি, এবার থাকনা!
কে শোনে আর কার কথা,
ইনবক্সে তবু অনেকে মেসেজের কতই না ঝড় তোলে,
একটু না হয় খাটালে মাথা,
খেয়েছ? ঘুমিয়েছ? আরে খেতে ঘুমোতে কি বাঙালি ভোলে?
তবু যে তোমাদের হয়নাকো শিক্ষা, হজম করো তিরস্কার, 
বিনা ফলের আশায় খাটুনিতে কারই বা কবে জুটেছে পুরস্কার?
লাভ ছাড়া আজকাল কেউ কিচ্ছুটি বোঝে না, সবাই আজ স্বার্থপর,
দু বছর রিপ্লাই না পেয়েও নেইকো কর্মবিরতি, এই আশায় দিন কাটাও, 'রিপ্লাই নিশ্চয়ই মিলবে সত্ত্বর!'

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ