সুচন্দ্রা চক্রবর্তী
প্রেমে পড়া আর ভালোবাসার মধ্যে পার্থক্য অনেক,
স্মার্ট ছেলেটির অ্যাপিয়ারেন্স দেখে তুমি প্রেমে পড়লে,
হঠাৎই এক দুর্ঘটনায় যদি ও বিছানায় পড়ে,প্রেমটা একইরকম থাকবে তো?
যদি থাকে,তবে তুমি ভালোবেসেছ,
আর যদি না থাকে,তবে প্রেমের নামে মোহমায়ায় জড়িয়েছ তুমি,
সুন্দরী মেয়েটাকে দেখে এক লহমায় তুমি ক্রাশ খেলে,ভাববে জীবনসঙ্গী যদি বানাতে হয় ওকেই বানাবে,
হঠাৎ যদি শুনতে পাও,ওর কোনো বড়ো রোগ আছে?প্রায় দিনই ডাক্তারের কাছে ছুটতে হয় ওকে?
ওকে পাওয়ার অদম্য জেদে ঘাটতি পড়বে না তো এতটুকু?
ছেলেটার বড়ো চাকরি দেখে বিয়ে করলে ওকে,
হঠাৎ যদি খবর আসে কাল,যে চাকরিটা ওর নেই,
আগের মতোই সবার কাছে গর্বভরে বলবে তো,যে ও তোমার স্বামী?
গৃহকর্মে নিপুণা মেয়েটাকে ঘরে নিয়ে এলে মা-বাবার কথায়,
হঠাৎই যদি শয্যাশায়ী হয় ও কাল,সামান্যতম বিরক্তি আসবে না তো ওর প্রতি?
আসলে প্রেমে পড়া আর ভালোবাসার বিস্তর পার্থক্য,
প্রেমে পড়ার অর্থ শুধুই মানুষটির প্রতি আসক্তি নয়,তার গুণ-রূপ-অর্থ-যশের প্রতিও সমান আসক্তি,
কিন্তু ভালোবাসার অর্থ সবটুকু নিয়ে মানুষটিকে জড়িয়ে রাখা,শত প্রতিকূল পরিস্থিতিতেও হাতটি ধরে রাখা।
2 মন্তব্যসমূহ
Cute...
উত্তরমুছুন❤️❤️❤️❤️❤️❤️❤️❤️nice ❤️❤️❤️❤️❤️❤️❤️
উত্তরমুছুন