Advertisement

কঠিন রাস্তা

কঠিন রাস্তা
সুচন্দ্রা চক্রবর্তী 




— 'তোমাদের আজকালকার যুগের মেয়েদের ব্যাপার স্যাপার বুঝি না বাপু!আমাকেও বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে অনেক মানিয়ে নিতে হয়েছিল,প্রথম সন্তান মেয়ে হয়েছিল বলেও শুনতে হয়েছে অনেক কথা উঠতে বসতে,তোমার বর জন্মানোর পর সেসব থেকে একটু রেহাই পেলেও কম সহ্য করতে হয়নি কড়া কথাবার্তা!আর তোমাদের যুগটা দেখ!শুধু বলেছি বেলা সাতটা পর্যন্ত পড়ে পড়ে না ঘুমিয়ে ছ'টার মধ্যে ওঠা অভ্যেস করো!খুব অন্যায় বলে ফেলেছি কি যে মুখে মুখে চোপা করছ এত?'

_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________


— 'জানেন মা,ছোটোবেলায় হেলদি ছিলাম বলে অনেক বডিশেমিং সহ্য করতে হয়েছে আমায়,ক্রিকেট খেলতে ভালোবাসতাম বলে ছেলেবন্ধুরা মুখ বেঁকিয়ে বলত,'অ!মেয়েরাও এসব খেলাধুলা বোঝে?' এছাড়া রাস্তাতেও সহ্য করতে হয়েছে অশ্লীল স্পর্শ।আর জানেন তো,আমি তাই চাই যে আমি যা কিছু সহ্য করেছি,অসম্মান পেয়েছি,তা যেন আর কোনো মেয়েকে সইতে না হয়!কিন্তু দুঃখের বিষয় আপনার মতো কিছু মহিলা আছে যাঁরা নিজের জীবনে হাজার কষ্ট সয়েছেন বলে চান,যে সব মেয়েরাই সেই কঠিন রাস্তাটা দিয়েই হেঁটে যাক!আর হয়ত সেইজন্যই 'মেয়েরাই মেয়েদের শত্রু' প্রবাদটা আজও সত্যি হয়ে চলেছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ