Advertisement

সমবেদনা

সমবেদনা
সুচন্দ্রা চক্রবর্তী 


সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা,
যারা অন্য মেয়েদের শারীরিক গঠন নিয়ে বিশ্রী মজা করে,
সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা,
যারা গর্ভধারণে অক্ষম মেয়েকে মুখ বেঁকিয়ে বলে 'বাঁজা মেয়েমানুষ!'
সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যারা অন্য মেয়েদের অলক্ষ্মী,অপয়া বলতে দু'বার ভাবে না,


সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যারা বিধবা মহিলাকে গাঢ় রঙের শাড়ি পরতে দেখলে মুখ বেঁকায়,তাকে নিরামিষ খেতে,একাদশী পালন করতে বলে আজও!
সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যারা ধর্ষণের জন্য মেয়েদের পোশাক-হাঁটাচলাকে দায়ী করে আজও,
সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যারা অন্য মেয়েদের সফল হতে দেখলে হিংসায় জ্বলে,টেনে নামাতে চায় তাকে নীচে প্রতি মুহূর্তে,


সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যাদের সামনেই তাদের ছেলেবন্ধুরা যখন অন্য কোনো ছেলে কিছু না পারলে 'তুই লেডিস নাকি?হাতে চুড়ি পরে বসে থাক!' এসব বলে,
তারা প্রতিবাদ করা তো দূর,উলটে হাসে।
সেসব মেয়েদের প্রতি আমার অনেক সমবেদনা, 
যাদের জন্য 'মেয়েরাই মেয়েদের শত্রু' প্রবাদটা সত্যি হয়ে যায় বারে বারে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ