Advertisement

অনুশোচনা

অনুশোচনা 
সুচন্দ্রা চক্রবর্তী 


নিজের ঘর থেকে বেরিয়েই মেজাজটা বিগড়ে গেল কলেজপড়ুয়া অহনার। ওদের বাড়িতে নতুন যে রান্নার মাসি এসেছে শিউলি, সে আসার দিন থেকেই অহনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কেবল। বড্ড বিরক্তি লাগে ওর, তাই শিউলিমাসি এলেই নিজের ঘরে থাকে ও ঘরের দরজা বন্ধ করে।

সামনেই বাংলা নববর্ষ। হঠাৎ একদিন অহনা শোনে, শিউলিমাসি ওর মাকে বলছে, 'তোমার মেয়েটাকে দেখে আমার মেয়েটার কথা বড্ড মনে পড়ে গো বৌদি, আমার ঘরেও ওর বয়সীই একটা মেয়ে আছে তো!কোন্ দূর গাঁয়ে ওকে ফেলে রেখে শহরে এসেচি পেটের টানে। বৌদি, তোমার মেয়ের কিছু পুরোনো জামা দেবে গো? বছরকার দিনে পরত আমার মেয়েটা!'

অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সবটা শুনে। নববর্ষের জন্য কেনা সবচেয়ে প্রিয় জামাটা ও তুলে দেয় শিউলিমাসির হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ