Advertisement

অফুরন্ত আলো

অফুরন্ত আলো
 

সূর্য তবু দিনশেষে অস্ত যায়, কিন্তু তুমি শুধু আবির্ভূত হয়েছিলে, স্বয়ং মৃত্যুও পরাজিত তোমার কাছে। কারণ ৪১ এর ২২ শে শ্রাবণ তুমি দেহমন ত্যাগ করেছিলে মাত্র, কিন্তু চলে তো যাওনি। মৃত্যু তোমার শুধু দেহটুকু কেড়েছে, পরিবর্তে সমাজের প্রতিটি কোণায় কোণায় তোমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি আমার অনুপ্রেরণা বললে কিছুই বলা হয় না, কারণ অসীমকে কোনোদিন সসীমে বর্ণনা করা যায় না, তা তুমিও জানো। তাই আমার মূল্যহীন লেখাগুলো লিখতে গেলে তোমায় মনে করি বারবার। আমি তোমাতে বিশ্বাসী, তোমার ভাবনাতে বিশ্বাসী, তোমার অফুরন্ত চিরউজ্জ্বল দীপ্ত কিরণে বিশ্বাসী। তাই ২২ শে শ্রাবণ তোমার প্র‍য়াণদিবস নয়, শরীরের মায়া ত্যাগ করে গোটা পৃথিবী-সমাজ-সংসারে বিস্তৃতি লাভ করার দিন। কারণ মৃত্যু হয় শরীরের, কিন্তু আলোর যে মৃত্যু নেই, তা দিগন্ত ছাড়িয়ে অনন্ত-অসীম, 'যেখানে পড়বে সেথায় দেখবে আলো।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ