'সব পেয়েছি'র দেশ
সুচন্দ্রা চক্রবর্তী
আসলে 'সব পেয়েছি'র দেশ আমাদের চেয়ে লক্ষ যোজন দূরে নয়,
ভীষণই কাছে, শুধু তাকে খুঁজে নিতে জানতে হয়,
অনেক অল্প কিছু জীবনে পেয়েও,
বহু অপূর্ণ ইচ্ছে বুকে রেখেও অনায়াসে আনন্দে বাঁচা যায়,
আবার হাজারো প্রাপ্তির মাঝে থেকেও কিছু মানুষ সারাজীবন অসুখীই রয়ে যায়,
'সব পেয়েছি'র দেশটা আসলে কোনো রূপকথার দেশ নয়,
ওই দেশের মাটি আছে আমাদের মনের ভেতরেই,
শুধু তাকে খুঁজে নিতে জানতে হয়,
মনটাকে সরল, হালকা না করতে জানলে হাজার
বিলাসিতার পাহাড়ে চড়লেও ওই দেশের পাঁচিল ছোঁয়া
যায় না,
সাধাসিধে মনই ওই দেশের সব বন্ধ দরজার চাবিকাঠি।
0 মন্তব্যসমূহ