৩)
৪)
৫)
কিছু কথা
লেখা চুরি,কমেন্টে ব্যক্তিগত আক্রমণ (কিছুজন তো এমন কমেন্ট করেন যেন লেখাটা লিখে অনেক বড়ো কোনো অপরাধ করে ফেলেছি),অনেক ক্ষেত্রে চোর অপবাদ,কিছু গ্রুপ অ্যাডমিনদের রূঢ় আচরণ,আবার পেজের রিচ কমে যাওয়া (এটা উঠতি লেখক-লেখিকাদের ক্ষেত্রে কতটা হতাশার সেটা বোঝানো অসম্ভব) এসমস্ত কিছু সইতে হয়েছে কমবেশি সকল লেখক-লেখিকাদেরই।এ তো গেল সোশ্যাল মিডিয়া,এবার আসি বাস্তব জগতে।এখানে চেনাজানারাই জিজ্ঞেস করে, 'হ্যাঁ রে,লেখাগুলো সত্যি করেই তুই ই লিখিস?' বা অনেক ক্ষেত্রে হাসিঠাট্টা,লেখার সাথে জীবনের তুলনা,বা 'লেখালেখি করিস যে,এর ভবিষ্যত কি?'
কিন্তু এতকিছু সহ্য করেও আমরা লিখি,ধারাবাহিক গল্পে যখন কমেন্ট আসে, 'নেক্সট এপিসোড তাড়াতাড়ি দিন না!'তখন জ্বর,চোখ জ্বালা,মাথা যন্ত্রণা সহ্য করে শুয়ে শুয়ে টাইপ করে লিখি পরবর্তী পর্ব।কারণ আমরা লেখা ভালোবাসি,ভালোবাসি সেই মানুষগুলোকে,যাঁরা হাজার ব্যস্ততা সামলেও রেগুলার প্রতিটি লেখা পড়েন,উৎসাহ দেন।তাই হাজার আঘাত-ঝড়েও লেখালেখি বন্ধ হয়না আমাদের।🙂
1 মন্তব্যসমূহ
সুন্দর লাগলো কোট গুলি 💘💘💘💘
উত্তরমুছুন