Advertisement

পুরুষ দিবস

পুরুষ দিবস 
সুচন্দ্রা চক্রবর্তী 

আজ পুরুষ দিবস হিসেবে রইল এই লেখাগুলি। পড়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগল। 

১)


২)


_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________


৩)

কিছু কথা
সুচন্দ্রা চক্রবর্তী 

আমি তাদের খুঁজছি আজ, যারা লিখবে, অন্যান্য দিন কোথায় থাকেন? খালি মাদার্স ডে এলেই মায়ের কথা, ফাদার্স ডে এলেই বাবার কথা, নারীদিবস এলেই মেয়েদের কথা আর পুরুষদিবস এলেই পুরুষের কথা মনে পড়ে! বছরের বাকি দিনগুলো কোন্ কুম্ভমেলায় হারিয়ে যান?
আসুন, আপনাদের উত্তর আমি দিই। শুনুন, আপনারা প্রিয়জনদের শুভ জন্মদিন বছরে একবারই উইশ করেন, তাই বলে কি বছরের বাকি দিন তাদের খেয়াল রাখেন না? আগলে রাখেন না? যত্ন করেন না সবটুকু দিয়ে?প্রেমিক/প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে একদিনই উইশ করেন, তাই বলে কি বছরের বাকি দিনগুলো তাকে ভালোবাসেন না? জড়িয়ে রাখেন না তাকে?
তেমনই, আমরাও আমাদের মা, বাবা, প্রিয় নারী পুরুষকে বছরের প্রতিটা দিনই আগলে রাখি,ক্লান্ত হয়ে ফিরলে ঘাম মুছিয়ে দিই আঁচল দিয়ে,প্রিয় ডিশ বানিয়ে দিই তার দুঃখের দিনে,ডিপ্রেশনের সময় কাজে ছুটি নিয়ে তাকে সময় দিই,অসুস্থতার সময় নিজের নাওয়াখাওয়া-ঘুম ভুলে সেবা করি সবটুকু দিয়ে।হ্যাঁ হয়ত কিছু মানুষ আছে এমন, যারা শুধু বিশেষ দিনে উইশ করেই ক্ষান্ত, কিন্তু তাদের সাথে সকলকে গুলিয়ে ফেলবেন না এটুকুই বলার।এছাড়া প্রিয়জনকে এই বিশেষ দিনে উইশ করলে সেই মানুষটিও যথেষ্ট খুশি হবে, তাই নয় কি?

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. অসাধারণ লাগলো পুরুষ দিবস এর লেখনী গুলি। একদম কাঠি ভাজার মতোই সুস্বাদু ও খাস্তা খাসা হয়েছে ❤️❤️❤️❤️

    উত্তরমুছুন