বিতর্কিত বিষয়
সুচন্দ্রা চক্রবর্তী
ছেলেরা যেমন খুশি পোশাক পরতে পারে। — হ্যাঁ,স্বাভাবিক।
মেয়েরা যেমন খুশি পোশাক পরতে পারে। — বিতর্কিত বিষয়।
ছেলেরা বাইরে চাকরি করতে যাবে। — খুব স্বাভাবিক।
মেয়েরা বাইরে চাকরি করতে যাবে। — বিতর্কিত বিষয়।
ছেলেদের বিয়ের পর পদবি,গোত্র পাল্টাবে না। — একদম স্বাভাবিক।
মেয়েদের বিয়ের পর পদবি,গোত্র পাল্টাবে না। — বিতর্কিত বিষয়।
ছেলেরা বিয়ের পর বিয়ের কোনো চিহ্ন রাখবে না শরীরে। — সেটাই তো স্বাভাবিক।
মেয়েরা বিয়ের পর শাঁখা-পলা-সিঁদুর পরবে না। — বিতর্কিত বিষয়।
ছেলেরা ক্রিকেট,ফুটবল ভালোবাসবে। — খুবই স্বাভাবিক।
মেয়েরা ক্রিকেট,ফুটবল ভালোবাসবে। — বিতর্কিত বিষয়।
ছেলেরা কখনোই অপবিত্র হয় না। — স্বাভাবিক।
মেয়েরা কখনোই অপবিত্র হয় না। — বিতর্কিত বিষয়।
ছেলেরা মদ সিগারেট খেলেই চরিত্রহীন হয় না।— স্বাভাবিক তো।
মেয়েরা মদ,সিগারেট খেলেই চরিত্রহীন হয় না। — বিতর্কিত বিষয়।
ছেলেরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাবে না। — স্বাভাবিক বিষয়।
মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাবে না। — বিতর্কিত বিষয়।
ছেলেরা রাস্তাঘাটে পোশাকের জন্য কটুক্তির শিকার হয় না কখনোই। — স্বাভাবিক।
মেয়েরা রাস্তাঘাটে পোশাকের জন্য কটুক্তির শিকার হয় না কখনোই। — বিতর্কিত বিষয়।
ছেলেদের রান্না,ঘরের কাজ না শিখলেও চলে। — স্বাভাবিক বিষয়।
মেয়েদের রান্না,ঘরের কাজ না শিখলেও চলে। — বিতর্কিত বিষয়।
পিতৃত্বই পুরুষজীবনের একমাত্র সার্থকতা নয়। — হ্যাঁ,খুবই স্বাভাবিক।
মাতৃত্বই নারীজীবনের একমাত্র সার্থকতা নয়। — বিতর্কিত বিষয়।
ব্রেকাপের পর একটা ছেলে দ্বিতীয় সম্পর্কে যেতেই পারে,তাতে তার চরিত্রে দাগ লাগে না। — স্বাভাবিক একদম।
ব্রেকাপের পর একটা মেয়ে দ্বিতীয় সম্পর্কে যেতেই পারে,তাতে তার চরিত্রে দাগ লাগে না। — বিতর্কিত বিষয়।
বিপত্নীক পুরুষ মাত্রেই অপয়া হয় না। — স্বাভাবিক তো।
ভাইফোঁটা,জামাইষষ্ঠী এগুলো খুব স্বাভাবিক অনুষ্ঠান। — একদম স্বাভাবিক।
বোনফোঁটা,বৌমাষষ্ঠী এগুলো খুব স্বাভাবিক অনুষ্ঠান। — বিতর্কিত বিষয়।
পুত্রভ্রূণ হত্যা ভীষণ নিন্দনীয়। — একদম স্বাভাবিক।
কন্যাভ্রূণ হত্যা ভীষণ নিন্দনীয়। — বিতর্কিত বিষয়।
দেখছেন তো, একই বাক্য, শুধু পুরুষের স্থানে নারী বসালেই স্বাভাবিক বাক্য হয়ে উঠছে বিতর্কিত, আলোচনা সাপেক্ষ বিষয়? এই বিতর্কের বীজ হয়ত বাড়িতে বপন করছি আমি আপনিই অতি সযত্নে, অতি সন্তর্পণে, বা হয়ত অজ্ঞানতার বশে, আর সেই বীজ মহীরুহ হয়ে বিতর্কিত বিষয়।
1 মন্তব্যসমূহ
খুব সুন্দর ভাবে বাস্তব কথা তুলে ধরেছেন
উত্তরমুছুন