বোকা
সুচন্দ্রা চক্রবর্তী
হতে পারে আমি বোকা,বড্ড বোকা,
তাই অর্থ-নাম-খ্যাতির চেয়ে কাছের মানুষগুলো বড্ড দামী,
যে মানুষের কেউ নেই, তাকে আমিই বলেছি, 'চোখের জল মোছো,
নিজের পায়ে দাঁড়াও, নিজের জন্য বাঁচো!'
কিন্তু যদি কখনো দুর্ভাগ্যের ফেরে আমায় হতে হয় একলা এ পৃথিবীর বুকে, ঘুরে দাঁড়ানোটা যে অসম্ভব হয়ে যাবে!
যে মানুষরা কষ্ট দিয়ে আঘাত দিয়ে ধোঁকা দিয়ে চলে গেছে আমার জীবন থেকে,
তাদের জন্য এতটুকুও দুঃখ নেই,
বরং বেরিয়ে যাওয়ার রাস্তাটা নিজেই দেখিয়ে দিয়েছি তাদের পরম যত্নে,
কিন্তু যে মানুষেরা সবটুকু নিঃস্ব করে ভালোবেসেছে আমায়,
খারাপ লেখায় হাজারটা হাহা রিয়্যাক্টের ভিড়েও যে মানুষগুলো লাভ রিয়্যাক্ট দিতে ভোলেনি কখনো,
ভুল করলে চেঁচিয়ে নয়, কপালে-মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলেছে,
যাদের কাছে দুষ্টুমি করলে নাক ধরে নাড়া দিয়েছে,
নিজেদের হাজার ব্যস্ততা-কষ্ট-যন্ত্রণা ভুলে আমার এক ডাকে ছুটে এসেছে আমার কাছে,
সেই মানুষগুলো যদি চিরতরে হারিয়ে যায় জীবন থেকে, পৃথিবী থেকে,
আমি বাঁচতে পারব না!
পারব না আমি সেদিন শুধুমাত্র 'নিজের জন্য' বাঁচতে,
হাজার নাম-খ্যাতি-অর্থ আমায় আটকাতে পারবে না মৃত্যু বা মানসিক রোগ থেকে,
আমার জীবনটাই অর্থহীন হয়ে পড়বে,
সেদিন হয়তো বা উন্মাদ হয়ে কখনো হাসব, কখনো কাঁদব,
সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করব, 'কে আমি? কি আমার পরিচয়?'
বা হয়ত তার চেয়েও বড়ো কিছু ঘটবে,
যে শূন্য বাড়িতে আমি থাকতাম, সেখান থেকেই উদ্ধার হবে আমার পচাগলা শরীর, হাতের শিরা থাকবে কাটা,
মুক্তি খুঁজে নেব হাজারো বোকা-বুদ্ধিমান বিতর্ক থেকে,
হয়ত আমি বড্ড বোকা,
হয়ত পারব না সেদিন শুধু নিজের জন্য বাঁচতে!
1 মন্তব্যসমূহ
Apnar lekha Asadharon
উত্তরমুছুন