Advertisement

পারিবারিক অণুগল্প

পারিবারিক অণুগল্প 

প্রিয় পাঠক-পাঠিকা,আপনাদের জন্য রইল দুটি পারিবারিক অণুগল্প।

১)


চাওয়াটুকু
সুচন্দ্রা চক্রবর্তী 

শুভমিতার পাশে এসে বসলেন তার শাশুড়ি মা সুদীপ্তা  দেবী,বসেই শুভমিতার চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, 'সুখবরটা শুনলাম!'
শুভমিতা কিছু না বলে লজ্জায় মুখ নামিয়ে নিল হাসিমুখে।
— 'অত লজ্জা পেলে হবে?আমার কিন্তু নাতি চাই!' 
মুহূর্তে মুখের সবটুকু হাসি মলিন হয়ে গেল শুভমিতার, এক অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সুদীপ্তা দেবীর দিকে।
— 'কি রে,এরকম একটা কিছুই বলব ভেবেছিলি তো?'
— 'মা তুমি আসলে...'
— 'হ্যাঁ হ্যাঁ একটু মজা করলাম তোর সাথে।আমার জানিস মা,শুধু একটাই জিনিস চাই।'
— 'কি মা?নাতনী?
— ' নারে মা,সুস্থভাবে আমার এই পাগলী মেয়েটাকে আবার ফিরে পেতে চাই,তোর যেন কোনোরকম কোনো ক্ষতি না হয় সন্তান জন্ম দিতে গিয়ে,শুধু এটুকুই চাই রে মা।'

২)


সময়
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'মা,এটা ঠিক হচ্ছে না।একটা পুরোনো ফাটা প্লেট আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেলে কত বকাবকি করো তুমি আমায়,তাহলে বৌদির বেলায় উলটো নিয়ম কেন?সেদিন অতবড় নতুন ফুলদানিটা বৌদির জন্যই ভাঙল,কই তুমি তো কিছু বললে না তাকে?যত বকাবকি শুধু আমার বেলায়!'
— 'ওরে পাগল,তুই তো আমার মেয়ে,ছোটো থেকে জানিস আমি তোকে কতটা ভালোবাসি।কিন্তু বৌমা তো নতুন এবাড়িতে,ও তো জানেনা যে ওকেও আমি মেয়ের মতোই ভালোবাসি।তোর মতো ওকে বকাবকি করলে ও যে ভুল বুঝবে আমায়।আগে ও আমায় নিজের মায়ের জায়গায় বসাক,তারপর না হয় তোর মতো ওকেও শাসন করব।কিন্তু এইটুকু সময় তো ওকে দিতে হবে,নাকি?'

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ