Advertisement

দ্বিচারিতা


দ্বিচারিতা 
সুচন্দ্রা চক্রবর্তী

টিভিতে শিস দিয়ে গাওয়া গান শুনে বাড়িতে সোফায় বসেই হাততালি দেন,
অথচ বাড়ির মেয়ে শিস দিলে তাকে বলেন,'উচ্ছন্নে গেছে,'
টিভি সিরিয়ালে প্রতিবাদী গৃহবধূ দেখে ভীষণ উচ্ছ্বসিত, 
অথচ বাড়ির বৌকে উঠতে বসতে বাপের বাড়ি নিয়ে খোঁটা দেন,
সিনেমাহলে নায়ক নায়িকাকে বাঁচালে কি অসম্ভব খুশি ফুটে ওঠে আপনার চোখেমুখে,
অথচ রাস্তায় হঠাৎ করে পা স্লিপ করা মেয়েটাকে যখন তার প্রেমিক ধরে ফেলে তার পড়ে যাওয়া আটকায়,তখন তাদের 'কি শিক্ষাদীক্ষা বাড়ির' বলে নাক সিঁটকোন,
রিয়্যালিটি শোয়ে যখন কাউকে নাচে প্রাইজ পেতে দেখেন তখন তার প্রশংসায় পঞ্চমুখ হন,
অথচ বাড়ির মেয়েটাকে 'পড়ার ক্ষতি হবে' অজুহাতে নাচের ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন,
দৈনিক সংবাদপত্রের একটাও সম্পাদকীয় কলম আপনার মিস হয় না,
অথচ বাড়ির ছেলেটারই যখন লেখালেখি হবি,তখন তার লেখাগুলোকে উৎসাহ না দিয়ে 'ধুর যত পাগলের প্রলাপ' বলে দূরে সরিয়ে দেন,
সিনেমায় কোনো মেয়েকে ইভটিজিং করা হলে ছেলেগুলোকে পারলে আপনি খুনই করে দেন,
অথচ পাশের বাড়ির মেয়েটাকে দেখে পাড়ার বখাটে ছেলেরা টিটকিরি মারলে মেয়েটার পোশাকের দোষ দেন,
হায়,এ কেমন দ্বিচারিতা? 
কেন পুরষ্কৃত হননি আজও?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ