Advertisement

আঁচল


আঁচল
সুচন্দ্রা চক্রবর্তী

ঝকঝকে শাড়ি পড়ে হাঁটছিল সে মেয়ে,
খেয়ালই নেই তার লম্বা আঁচল পড়েছে রাস্তায় লুটিয়ে,
মলিন শরীর থেকেও ফুটে বেরোচ্ছে ঔজ্জ্বল্য, তেজ,
অথচ গায়ে কোথাও একমুঠো গয়নাও নেই,নেই কোনো 
সাজ,
মেয়ে হয়েছিল বলে বাপের বাড়িতে তার ছিল অনাদর,
কিন্তু বিয়ে দিয়েছিল তার ধুমধাম করে,ভেবেছিল ওরা করবে মেয়ের সমাদর,
কিন্তু বাসর রাতেই বর-শাশুড়ি চেয়ে বসল পণ,
মেয়ে বুঝেছিল সেদিনই,স্বামী তার শুধুই চেনে টাকা,পড়বে না তার মন,
'কোনো টাকা দেবেনা বাবা',চেঁচিয়ে বলল মেয়ে,'নইকো আমি পণ্য,'
গলার জোরে খাপ্পা হয়ে পুড়িয়ে মারল ওরা সেদিনই ওকে,'গলার জোর দেখাস তুই হয়ে এক নগণ্য?'
সেদিন ওরা দিয়েছিল ওকে পুড়িয়ে,
আজ ওর প্রতিশোধের পালা,ওরা আজ দিতে পারবে না ওকে ফিরিয়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ