Advertisement

শেষ ইচ্ছে

শেষ ইচ্ছে
সুচন্দ্রা চক্রবর্তী 

ফাঁসির আসামীকেও একবার শেষ সুযোগ দেওয়া হয়,
জানতে চাওয়া হয় তার শেষ ইচ্ছাটুকু,
তুমি সামান্য ঝগড়ার কারণে আমার হাতটা ছেড়ে গেলে,
চিরদিনের মতো পর করে দিলে আমায়,
কত ঝড়ঝাপটার দিনে বুক দিয়ে আগলেছি তোমায়,
সবটা ভুলে গেলে,শুধু অভিমানে বলা দুটো কড়া কথাই বড়ো হল তোমার কাছে,
ক্ষমা করতে পারলে না এই অপরাধীকে!
জোর করেই তাই শেষদিনে একটা আবদার করেছিলাম,যে তুমি ব্লক করবে না আমায়,
বিরক্তিমুখে সায় দিয়েছিলে তুমি,দয়া করেছিলে এই হতভাগ্যকে,
আজও সকালে রাতে তোমার প্রোফাইল চেক করি,
তুমি অনলাইন থাকলে আমি নিশ্চিন্ত হই,যে তুমি ভালো আছো,
এটুকু নিয়েই আমি খুশি জানো,আমার শেষ ইচ্ছেটুকু পূরণ করার খুশি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ