Advertisement

অনুষ্ঠান


অনুষ্ঠান
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'কি ব্যাপার গো অনুসূয়া?বাড়িটা আলো দিয়ে সাজাচ্ছ যে?কোনো অনুষ্ঠান আছে বুঝি বাড়িতে?'
— 'হ্যাঁ গো শুক্লাদি,আসলে আমার মেয়েটার ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষার রেজাল্ট একদমই আশানুরূপ হয়নি,সেজন্য বড্ড মনমরা হয়ে আছে ইদানীং,খাওয়াদাওয়াও করছে না ঠিকমতো,তাই ভাবলাম একটা অনুষ্ঠান করি বাড়িতে,পাঁচটা লোকজন আসবে,হাসি মজা করবে,ওর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে।পুরোনো কষ্ট ভুলে আবার নতুন পথে পা বাড়াবে ও।'
— 'বাব্বা,হেসে আর বাঁচিনা গো!ক্লাসে হায়েস্ট মার্কস ৯৩%,তোমার মেয়ে ৭০% ও পায়নি,তার জন্য এত ঘটা করে অনুষ্ঠান!আমার রিমি তো নাইনের ফাইনাল পরীক্ষায় তিন নম্বরের জন্য ফার্স্ট হতে পারেনি বলে সাতদিন কথা বলিনি কেউ ওর সাথে,যাতে পরেরবার এই জিনিস রিপিট না হয়,আর তোমরা কিনা....হে হে হে!মেয়েটাকে অত প্রশ্রয় দিও না বুঝলে,একটু শাসন-টাসন করো,নইলে ও মেয়ে আর কোনোদিন পড়াশুনা করতে চাইবে?'
— 'আমার মেয়ে পড়াশুনা করতে চাইবে কিনা জানিনা,তবে ও এটুকু জানবে,যে জীবনে যত খারাপ সময়ই আসুক না কেন,ওর মা বাবা সবসময় ওর পাশে থাকবে,কোনো পরিস্থিতিতেই নিজেকে একা ভাববে না ও।কিন্তু রিমি?ও হয়ত রেজাল্ট ভালো করবে,কিন্তু জীবনের কোনো সমস্যা ও কখনোই তোমাদের সাথে শেয়ার করবে না,দূরে সরিয়ে নেবে নিজেকে তোমার কাছ থেকে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ