Advertisement

সকলেই মায়ের জাত?

সকলেই মায়ের জাত?
সুচন্দ্রা চক্রবর্তী 

কথায় বলে মেয়েরা মায়ের জাত,মা দূর্গা বাস করেন তাদের মাঝে।সত্যিই তাই কি?সব মেয়েরাই কি স্নেহের আধার?


১) বাড়ির বৌকে শাশুড়ি,ননদ একসাথে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারল স্বামীর অনুপস্থিতিতে,তিনি আর তাঁর গুণধর মেয়েটি 'নারী।'

২) কলেজপড়ুয়া ওই মেয়েটি একটু অন্যরকম, শিশুসুলভ। অন্য মেয়েরা তাকে নিয়ে যে পরিমাণ হাসি-ঠাট্টা করে সেটা তো কারোরই অজানা নয়,তারাই কলেজের বখাটে ছেলেদের উৎসাহিত করে ওকে নিয়ে নোংরা কমেন্ট করতে।কি?ওই মেয়েগুলোর মধ্যেও তো দূর্গা লক্ষ্মী বাস করে,তাই না?

৩) দুটো মেয়ে একসাথেই চাকরি করত,একজনের পদোন্নতি হতে লাগল,কিন্তু অন্যজন যেখানে ছিল সেখানেই পড়ে রইল।হিংসায় সে কত খারাপ কথা রটাল,শেষে ভাইকে দিয়ে অন্য মেয়েটির মুখে অ্যাসিড মারল।হ্যাঁ,সত্যি ঘটনা।গল্প বানাচ্ছি না।আপনারা তো অ্যাসিড আক্রমণের কারণ হিসেবে প্রেমে প্রত্যাখ্যান আর ছেলেদেরই অপরাধী করেন।হ্যাঁ,৯০% ক্ষেত্রে সেটাই হয়,কিন্তু ব্যতিক্রমও ঘটে,মেয়েরাও দায়ী হয় এসিড আক্রমণের জন্য।

৩) পরকীয়া প্রেমের জন্য স্বামীহত্যা তো আজকাল খবরের কাগজ খুললেই পাওয়া যায়।ওরাও তো 'স্নেহের আধার','সুকোমল সহৃদয় নারী'!তাই তো?


সেইজন্যই চোখ বুজে অন্ধের মতো মেয়েদের সাপোর্ট করতে আমি পারি না,আর পারবও না কোনোদিন। আর হ্যাঁ,ওপরের একটা কথাও আমি বানিয়ে বলিনি,সবকটাই সত্যি কথা,শুধু স্থান-কাল-পাত্র গুলো উহ্য রাখলাম,এইটুকুই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ