Advertisement

জীবনযাত্রা ও সমাজ


জীবনযাত্রা ও সমাজ

সুচন্দ্রা চক্রবর্তী 


১)তুই এমনিতেই অনেক লম্বা,এর ওপর আবার হিল জুতো পরিস!পরিস না পরিস না,এমনিতেই তোর হাইটের ছেলে পাওয়া যাবে কিনা সন্দেহ,তার ওপর আরও হাইট বাড়াচ্ছে মেয়ে!

২)তোর গায়ের রঙ মিশমিশে কালো,এদিকে পরিস যত লাইট কালারের পোশাক!গাঢ় রঙের পোশাক পর,বুঝলি!হালকা গোলাপি-আকাশিতে তোকে মানায় না!

৩)একে তো ছেলে হয়ে এত কম উচ্চতা,তায় আবার মোটাসোটা!মানছি তুই ভালো চাকরি করিস,তবুও রূপের তো দাম আছে একটা বল,কোনো সুন্দরী মেয়ে তোকে কেন বিয়ে করবে?

৪)ধুস,মেয়ে হয়ে কিনা সিরিয়াল না দেখে ক্রিকেট ফুটবল দেখিস?কি বললি?শুধু দেখিস না,নিজেও ক্রিকেট খেলতে ভালোবাসিস?হা হা হা,সেটাও সম্ভব?মেয়ে হয়ে স্পোর্টস বুঝিস?

৫)তুই কেমন ছেলে রে!রান্নাবান্না করতে ভালোবাসিস,দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটিয়ে দিস!ওরে,রান্নাঘরটা মেয়েদের জায়গা,তুই কি মেয়ে নাকি যে রান্নাঘরে পড়ে থাকিস?

৬)মেয়ে হয়ে কিনা এত প্রতিবাদী?ছেলে হয়ে কিনা কান্নাকাটি করিস?

 অনেক শুনেছেন বন্ধু বান্ধবদের বাঁকা কথা,সহ্য করেছেন আত্মীয় স্বজনের ব্যঙ্গ,মুখ বুজে থেকেছেন প্রতিবেশীদের মিছরির ছুরির মতো ব্যবহারে,আর নয়।এবার আপনিও সমাজের প্রতিটা নিন্দার বিরুদ্ধে মুখ খুলুন,ভয়-লজ্জা নয়,আত্মবিশ্বাসের সঙ্গে বলুন,'আমি কি জামা জুতো পরব সেটা আমার পছন্দ',আর 'আমি কোনো সুন্দরী বৌ নয়,একজন প্রকৃত বন্ধুকে চাই,যে প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকবে,আমায় বুঝবে','আমি ক্রিকেট ফুটবল দেখব বা খেলব কিনা সেটা আমার ভালোলাগার উপর নির্ভরশীল,আমার জেন্ডারের ওপর নয়','রান্নাটাও একটা আর্ট,যত্ন করে সুন্দর স্বাদের রান্না সকলে করতে পারে না,তাই নির্বোধের মতো রান্নাটাকে 'মেয়েমানুষের কাজ' বলার মতো কিছু নেই','ছেলে বা মেয়ে হওয়ার আগে আমি একজন মানুষ,তাই অন্যায় দেখলে প্রতিবাদ,আর জীবনের খুব কঠিন সময়ে চোখে জল আসা দুটোই খুব স্বাভাবিক।'

   আপনার জীবনযাত্রা কখনোই সমাজ নিয়ন্ত্রণ করতে পারে না,সেটা সবার আগে নিজেকে বুঝতে হবে,তারপরেই তো বোঝানো বা প্রতিবাদ করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ